রায়গঞ্জ: শিক্ষকদের একাধিক দাবিতে কর্ণজোড়ায় ডেপুটেশন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির
একাধিক দাবি-দাওয়া নিয়ে উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শকের দফতরে ডেপুটেশন দিল নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জেলা শাখা। বুধবার বিকেল সাড়ে তিনটা নাগাদ কর্ণজোড়া বাসস্ট্যান্ডে জমায়েত হয়ে সংগঠনের সদস্যরা কর্মসূচিতে অংশ নেন। ২০১০ সালের পূর্বে নিযুক্ত শিক্ষকদের টেট থেকে অব্যাহতি, এসএলএসটি ২০১৬-এর বৈধ শিক্ষকদের ২০২৬ সালের আগস্টের পরেও চাকরিতে বহাল রাখা এবং অবৈজ্ঞানিকভাবে ‘সারপ্লাস’ চিহ্নিত করে বদলি বন্ধের দাবি জানানো হয়।