রায়গঞ্জ: জেলা শাসকের উপস্থিতিতে রায়গঞ্জ জেলা সংশোধনাগারে স্বাধীনতা দিবস উদযাপন
স্বাধীনতা দিবস উপলক্ষে রায়গঞ্জ জেলা সংশোধনাগারে জাতীয় পতাকা উত্তোলন করেন উত্তর দিনাজপুরের জেলা শাসক অভিজিৎ শেভালে। শনিবার সকালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশোধনাগারের আধিকারিকরা, কারারক্ষী বাহিনীর কর্মীরা এবং সংশোধনাগারের বিচারাধীনরা ও সাজাপ্রাপ্তরা। দেশাত্মবোধক সঙ্গীত আলোচনার মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়৷ জেলা শাসক তাঁর বক্তব্যে স্বাধীনতার গুরুত্ব ও ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন।