রঘুনাথপুর ২: চেলিয়ামার রাজ রাজেশ্বরী সার্বজনীন দুর্গোৎসবের এবারের থিম টেরাকোটার ঐশ্বর্য,আজ ব্যানার উন্মোচন করা হল
গ্রামীণ এলাকার দুর্গাপুজো গুলির মধ্যে চেলিয়ামার রাজ রাজেশ্বরী সার্বজনীন দুর্গোৎসব প্রতি বছর এলাকার মানুষ জনদের কাছে বিশেষ ভাবে আর্কষণ তৈরি করে।আর যা কেবল এলাকার নয় পাশের ঝাড়খণ্ড রাজ্য থেকেও প্রচুর মানুষ আসেন এই পুজো দেখতে।এবার সেই চেলিয়ামার রাজ রাজেশ্বরী দুর্গোৎসবের থিম টেরাকোটার ঐশ্বর্য।শনিবার বিকেলে সেই থিমের ব্যানারের উন্মোচন করলেন কমিটির পদাধিকারীগণ থেকে সদস্যরা।পাশাপাশি এই পুজো নিয়ে কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজিত হয়।