মানবাজার ২: মানবাজার-২ নং ব্লকে আবাস যোজনার উপভোক্তাদের ১২০০ টাকা করে বালি দেওয়ার কাজ শুরু
আবাস যোজনার উপভোক্তাদের ১২০০ টাকা করে বালি দেওয়ার কাজ শুরু হলো মানবাজার-২ নং ব্লকে।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং পশ্চিমবঙ্গ আবাস যোজনা প্রাপকদের বারোশো টাকা করে বালি দেওয়া হবে। সেই মোতাবেক বিভিন্ন ব্লকে বালি দেওয়ার কাজ শুরু হয়। বুধবার আনুমানিক রাত্রি আটটা নাগাদ মানবাজার দু'নম্বর ব্লকের বিডিও,বোরো থানার আইসি,বিএলআরও এবং বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে আবাস যোজনা প্রাপক কে বারোশো টাকা করে বালি দেওয়া হয়।