বলরামপুর: আদিবাসী দিবসেই রাজ্য সরকারের বিরুদ্ধে সরব বিভিন্ন আদিবাসী সংগঠন: বলরামপুরে বর্ণাঢ্য পদযাত্রা ও জনসভা
বিশ্ব আদিবাসী দিবসের মতো বিশেষ দিনেই রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন আদিবাসী সমাজের প্রতিনিধিরা। রবিবার, ৯ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে পুরুলিয়ার বলরামপুর শহরে বিভিন্ন আদিবাসী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য পদযাত্রা ও প্রতিবাদী জনসভার আয়োজন করা হয়।