রায়গঞ্জ: শিবপুজোয় স্ত্রীকে পাঠিয়ে বিষপান! রায়গঞ্জে রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য
রায়গঞ্জের পশ্চিম গোয়ালগাও এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। স্ত্রীকে শিবমন্দিরে পুজো দিতে পাঠিয়ে বাড়িতে বিষপান করেন কমল দেবশর্মা (৩৮)। গুরুতর অবস্থায় রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হলে বুধবার সকালে মৃত্যু হয় তাঁর। আত্মহত্যার কারণ জানতে পেরে পরিবার ও এলাকাবাসী হতবাক। মৃতের তুতোদাদা কার্তিক দেবশর্মা বলেন, কোনো পারিবারিক কলহের খবর নেই। পুলিশ তদন্ত শুরু করেছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে দেহ। রহস্য ঘিরেছে এই মৃত্যুকে।