যোগীঘোপায় রেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু, এলাকায় শোক
বঙাইগাঁও জেলার যোগীঘোপার বেছিমারি এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে একটি মর্মান্তিক রেল দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবকের নাম আজিদ আলি। তিনি যোগীঘোপার নয়াগাঁও এলাকার বাসিন্দা ছিলেন। রেললাইনের কাছে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।