Public App Logo
গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে উদয়পুর কলেজ মাঠে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পুরস্কার বিতরণী নিয়ে উঠল বৈষম্যের অভিযোগ। বিভিন্ন সংস্থার দাবি, পুরস্কার প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও সমতার নীতি মানা হয়নি। স্বাধীনতা দিবসের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এমন অভিযোগ অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে ক্ষোভ প্রকাশ করেছে সংস্থাগুলি। কেন এই বৈষম্য—তার স্পষ্ট ব্যাখ্যা জেলা প্রশাসনের কাছে দাবি করা হয়েছে। - Udaipur News