ছাগল চুরি দেখতে পাওয়ায় ১২ বছরের শিশুকে গাছে ঝু//লিয়ে খু**ন করা হয়েছে বলে অভিযোগ! কালিয়াচকের সুজাপুরে চরম বর্বরতা
কালিয়াচকে চরম অরাজকতা ও বর্বরতার নজির। ছাগল চুরির ঘটনা চাক্ষুষ করায় ১২ বছরের এক নিষ্পাপ শিশুকে নৃ/শং/সভাবে খুন করে লিচু গাছে ঝু/লিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কালিয়াচক ১ নম্বর ব্লকের সুজাপুর গ্রাম পঞ্চায়েতের চামাগ্রাম বাগানপাড়া (প্রাইমারি স্কুল পাড়া) সংলগ্ন একটি লিচু বাগানে।
নি/হ/ত কিশোরের নাম ফাহিম শেখ (১২)। পরিবার সূত্রে জানা গেছে, ফাহিম ছিল তার বাবা-মায়ের একমাত্র সন্তান। আজ দুপুর আনুমানিক ১টা থেকে ২টোর মধ্যে ঘটে এই রোমহর্ষক ঘটনা। অভিযোগ, এলাকার কয়েকজন চোরকে ছাগল চুরি করতে দেখে ফেলেছিল ফাহিম। ধরা পড়ে যাওয়ার ভয়ে প্রমাণ লোপাট করতে শিশুটিকে নি/র্মম/ভাবে শ্বাসরোধ করে খু**ন করা হয় এবং আত্মহত্যার রূপ দিতে লিচু গাছে ঝুলিয়ে দেওয়া হয়।
এই নারকীয় ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা। স্থানীয়দের প্রশ্ন, নতুন সরকারের শাসনকালেও অপরাধীদের এই দুঃসাহস আসছে কোথা থেকে? কালিয়াচক এলাকায় একের পর এক অপরাধ, খুন ও দুষ্কৃতী তাণ্ডব কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না?
ঘটনার তদন্তে নেমে কালিয়াচক থানার পুলিশ মূল অভিযুক্ত আরফাজুল শেখের ছেলে জসিম শেখকে গ্রেফতার করেছে। তবে অপর এক অভিযুক্ত এখনও পলাতক। শোকস্তব্ধ পরিবার ও স্থানীয় বাসিন্দারা এই বর্বরোচিত ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত অপরাধীর দ্রুত দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি জানিয়েছেন।
Kolkata, Kolkata | Aug 18, 2026