ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের মহকুমা স্তরীয় সেমিনার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করলেন খানাকুলের রামনগর অতুল বিদ্যালয়ের ছাত্র দেবরাজ বেরা, আরামবাগ মহকুমার বিদ্যালয় গুলির মধ্যে সেমিনার অনুষ্ঠিত হয়, সেমিনারের বিষয় "২০৪৭-এ ভারতের জ্বালানি সম্পদের পরিসর: সম্ভাবনা ও সংশয়"।