ইসলামপুর: গলায় ছুরি মারার অভিযোগে রাতেই গ্রেফতার, মঙ্গলবার আদালতে তোলা হল চিরঞ্জিত পাল
সোমবার সন্ধ্যার রক্তাক্ত ঘটনার পর রাতেই পুলিশের অভিযান! ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে যুবকের গলায় ছুরি মারার অভিযোগে গ্রেফতার চিরঞ্জিত পাল। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হয়। ইসলামপুর টাউন লাইব্রেরির পিছনে সোমবার সন্ধ্যায় ঘটে চাঞ্চল্যকর এই ঘটনা। গলায় ছুরির আঘাতে গুরুতর জখম হন রমজান আলি ওরফে বাহুবলি। পরিবারের অভিযোগ, ব্যবসায়িক লেনদেন নিয়ে আলোচনার জন্য রমজানকে সেখানে ডেকে পাঠানো হয়েছিল। কথাবার্তার মাঝেই আচমকা তাঁর গলায় ছুরি দিয়ে আঘাত করা হয় বলে অভিযো