ফ্লাইদুবাই বিমানের ঘটনায় ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সাহসের প্রশংসা মোদির
ফ্লাইদুবাই বিমানের ককপিটে ঘটে যাওয়া গুরুতর ঘটনার সময় ধৈর্য, উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ায় ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছরের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্যের প্রসঙ্গ টেনে মোদি বলেন, একজন ভারতীয় পাইলট এমন একটি পরিস্থিতি মোকাবিলা করেছেন, যা ‘৯/১১-এর মতো বিপর্যয়’-এ পরিণত হতে পারত।
বিপদের মুহূর্তে ক্যাপ্টেন স্মিত মচ্ছরের ভূমিকা নিয়ে প্রশংসা ছড়িয়ে পড়েছে। বিমানটির যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর ভূমিকা বিশেষভাবে আলোচনায় এসেছে।
#SmitMachchhar #NarendraModi #Flydubai #India #FlydubaiFlight #CockpitIncident #newsvocieofpurulia