ইউটিউবার ধ্রুব রাঠীর তৈরি ভিডিও ভারতে আর দেখা যাবে না বলে আদালতে জানাল Google. হিন্দু দেবদেবীদের মাংস ভক্ষণের অভ্যাস ছিল বলে একটি ভিডিও-য় দাবি করেন ধ্রুব। প্রমাণস্বরূপ বাল্মীকির ‘রামায়ণে’র কিছু অংশও তুলে ধরেন। সেই নিয়ে মামলা হয়েছিল, যাতে কেন্দ্ররে তরফে ভিডিওটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিল।
হিন্দু দেবদেবীদের খাদ্যাভ্যাস নিয়ে ধ্রুব যে ভিডিওটি পোস্ট করেন, তা ‘অবমাননাকর’ বলে মামলা হয়েছিল। ওই ভিডিও হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানে বলেও অভিযোগ তোলা হয়। সেই নিয়ে মঙ্গলবার দিল্লি হাইকোর্টে নিজেদের অবস্থান জানায় Google. তারা জানায়, পৃথিবীর সর্বত্র নয়, ভারতে যাতে ভিডিওটি দেখা না যায়, সেই মতো ব্যবস্থা করা হয়েছে। পৃথিবীর সর্বত্র ভিডিওটি তুলে নেওোয়ার করার যে দাবি, তা নিয়ে ডিভিশন বেঞ্চে মামলা চলছে। তাই শুধুমাত্র ভারতের জন্যই আপাতত ভিডিওটি নিষিদ্ধ করা হয়েছে।