ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
#harrsnews #blooddonation #teachers #raiganj
স্বাধীনতার শুভ লগ্নে ও সংগঠনের বিজয় দিবস উপলক্ষে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে শুক্রবার ১৪ আগস্ট এর পর আবার ১৫ আগস্টে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে। এই রক্তদান শিবিরে মোট ১৭ জন শিক্ষক রক্তদান করেন। ১৪ আগস্ট ও ১৫ আগস্ট মিলে জেলার বিভিন্ন চক্রের মোট ৩৩ জন শিক্ষক রক্তদান করেন। ১৫ আগস্ট এর এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক আসরাফ আলম, জেলা সহ সম্পাদক জিতেন মুর্মু ও নিহাল আক্তার, হিসাব পরীক্ষক শিবদাস সরকার ও শুভম ঘোষ , সুব্রত বিশ্বাস, রাজু পণ্ডিত, অজয় সিংহ, অসিতাভ ও দাস,অর্ক প্রভ কর্মকার, সুজন রায় সহসংগঠনের অন্যান্য সদস্যরা।