সড়ক দুর্ঘটনার ফলে পায়ে চোট পেয়েছিলেন। আহত তরুণের ভাঙা পা কার্ডবোর্ডের বাক্স দিয়ে মুড়িয়ে দিল বিহারের সরকারি হাসপাতাল। অন্য হাসপাতালে স্থানান্তরিত করার আগে কার্ডবোর্ড ও ব্যান্ডেজ দিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয় তরুণকে। ঘটনাটি বিহারের বেগুসরাই জেলার মঞ্জৌল মহকুমা হাসপাতালে ঘটেছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। এই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ভিডিয়োটি ভাইরাল হতেই চিকিৎসা সংক্রান্ত গাফিলতি নিয়ে সরব হয়েছেন নেটাগরিকেরা।