Public App Logo
বাইরে বিজেপির বিক্ষোভ। তার মধ্যেই রাতে তাঁকে কৃষ্ণনগর সার্কিট হাউস ছাড়তে বলা হয়েছে বলে অভিযোগ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর অভিযোগ, স্বাধীনতা দিবসের আগের দিন, অর্থাৎ শুক্রবার, রাত ৯টা ৪৭ মিনিটে অতিরিক্ত জেলাশাসক (এডিএম) তাঁকে ফোন করে সার্কিট হাউস থেকে বেরিয়ে যেতে বলেন। যদিও মহুয়া ঘর ছাড়েননি। শুধু তা-ই নয়, সার্কিট হাউসের ঘটনার কথা রাতেই লোকসভার স্পিকার ওম বিড়লা চিঠি দিয়ে জানিয়েছেন তিনি। - Kolkata News