Public App Logo
Jansamasya
News
पुलिस
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
बीजेपी
Gujarat
Congress
Modi
Delhi
Viral
मारपीट
Crime
Jharkhand
Dm
Up
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
उत्तरप्रदेश
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर
Uttarpradesh

*মনোহরবহালে নীরব মশালযাত্রা, দেশভাগের স্মৃতিতে শ্রদ্ধার্ঘ্য* *শিব মন্দির থেকে জয়রামডাঙা — দেশপ্রেমের বার্তা নিয়ে হাঁটল হাজারো মানুষ* _কাজল মিত্র_ দেশভাগের বেদনাদায়ক দিনগুলোকে স্মরণ করে এবং দেশের জন্য প্রাণ দেওয়া শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার মনোহরবহাল কোলিয়ারি চত্বরে পালিত হল ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’। দিনটিকে ঘিরে আয়োজন করা হয় এক ব্যতিক্রমী মৌন মশাল মিছিলের। মিছিলের সূচনা হয় কোলিয়ারির পুরনো শিব মন্দির চত্বর থেকে। সেখান থেকে মশাল হাতে সারি বেঁধে মানুষ হাঁটতে হাঁটতে পৌঁছান জয়রামডাঙায়। গোটা পথ জুড়ে ছিল নিস্তব্ধতা। স্লোগান নয়, কেবল পায়ের আওয়াজ আর জ্বলন্ত মশালের আলোতেই যেন কথা বলছিল মানুষের মন। এবারের মিছিলের বড় আকর্ষণ ছিল নারীদের উপস্থিতি। পুরুষদের পাশাপাশি পাড়ার বউ, মা, ছাত্রীরা পর্যন্ত হাতে মশাল তুলে নেন। বয়স্ক থেকে তরুণ, স্কুলপড়ুয়া থেকে গৃহিণী — সকলের মুখে ছিল গাম্ভীর্য, চোখে শ্রদ্ধা। মাতৃশক্তির এই স্বতঃস্ফূর্ত যোগদান মিছিলকে দেয় এক নতুন মাত্রা। এদিনের এই মিছিলের নেতৃত্বে ছিলেন স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ রায়। তিনিও আর পাঁচজনের মতো সাধারণের সারিতে দাঁড়িয়ে মশাল হাতে পথ চলেন। মিছিল শেষে তিনি বলেন, “দেশভাগের সময় যাঁরা নিজের ঘর-বাড়ি খুইয়েছেন, প্রাণ দিয়েছেন, তাঁদের আত্মত্যাগকে আমরা ভুলতে পারি না। এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরা এবং দেশের প্রতি ভালোবাসা জাগিয়ে রাখাই আমাদের লক্ষ্য।” শিব মন্দির থেকে জয়রামডাঙা পর্যন্ত পুরো রাস্তায় কোথাও কোনও আওয়াজ ছিল না। তবু সেই নীরবতার মধ্যেই স্পষ্ট হয়ে উঠল সংহতির বার্তা। মশালের আলো যেন মনে করিয়ে দিল — বিভাজনের অন্ধকার পেরিয়ে, ঐক্যের আলো ধরেই আমাদের এগোতে হবে।

MORE NEWS