Public App Logo
Jansamasya
News
पुलिस
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
बीजेपी
Gujarat
Congress
Modi
Delhi
Viral
मारपीट
Crime
Jharkhand
Dm
Up
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
उत्तरप्रदेश
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर
Uttarpradesh

পুরানো শত্রুতার জেরে ধারালো দা দিয়ে কুপিয়ে প্রাণঘাতী হামলার মামলায় অভিযুক্ত শচীন হরি জমাতিয়াকে (৫৫) যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। শুক্রবার উদয়পুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সুমিত দেবনাথ এই রায় প্রদান করেন। মামলার বিবরণী অনুযায়ী, গত ৪ সেপ্টেম্বর ২০২১ তারিখে বিকেল আনুমানিক ৪:৩০ মিনিট নাগাদ করবুক মহকুমার নতুন বাজারের লেদাছড়া রাস্তায় আর্কেড সিং (৩৫), পিতা ক্ষেত্র মোহন সিং, তাঁর স্ত্রী ও ছেলেকে নিয়ে রাঙ্গামাটি স্থিত নিজ বাড়িতে ফিরছিলেন। সেই সময় রাস্তায় শচীন হরি জমাতিয়া (৫৫), পিতা মৃত জিলাং হরি জমাতিয়া, রাস্তা সম্পর্কিত পুরানো একটি বিষয় নিয়ে আর্কেড সিংয়ের সঙ্গে বচসায় জড়ায়। তর্কাতর্কির এক পর্যায়ে অভিযুক্ত শচীন হরি জমাতিয়া সাথে থাকা ধারালো দা দিয়ে আর্কেড সিংয়ের মাথায় এলোপাতাড়ি কোপ মারতে থাকে। এতে আর্কেড সিং মাথায় মারাত্মক ও গুরুতর আঘাত পান। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় আর্কেডকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরবর্তীতে আহত আর্কেডের ভাই চন্দ্রমালিক জমাতিয়া থানায় অভিযুক্ত শচীন হরি জমাতিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শেষে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলার শুনানি চলাকালীন উদয়পুর আদালত মোট ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও প্রমাণাদি পর্যালোচনা করেন। দীর্ঘ শুনানির পর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সুমিত দেবনাথ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ৫,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ মাসের অতিরিক্ত কারাদণ্ড এবং ৩২৬ ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেন। আদালত তাঁর নির্দেশে স্পষ্ট করে জানান যে দুটি সাজাই একসঙ্গেই চলবে। সরকারপক্ষে এই মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি আইনজীবী প্রণব দেব।

Udaipur, Gomati | Aug 14, 2026

MORE NEWS