
লুপ্তপ্রায় গামারী নদীর | মন্দির, মসজিদ, শ্মশান, হাট |
#hemtabad #gamarinadi #harrsnews #vrindavanghosh
হেমতাবাদ থানার নওদা অঞ্চলের লুপ্তপ্রায় গামারী নদীর তীরে অবস্থিত পাটইর চৈতন্য চরণ উচ্চ বিদ্যালয়। সেখানে একটি মার্টস ক্লাস রুমে নবম ও দশম শ্রেণীর ৭০ জন ছাত্র-ছাত্রী এবং টি.আই.সি এনামুল হক, শিক্ষক রীতম চ্যাটার্জ্জী বিরেশ সরকার, দীপক হাঁসদা, শিক্ষিকা লতু দাস, লালন পুরস্কার প্রাপ্ত শচীন্দ্রনাথ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। তাঁদের সামনে ড.বৃন্দাবন ঘোষ উত্তর দিনাজপুর জেলা ও গামারী নদীর মানচিত্র, চার্টের মাধ্যমে লুপ্তপ্রায় গামারী নদীর গতিপথ, নদীর তীরের মন্দির, মসজিদ, শ্মশান, হাট প্রভৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাটইরে ড. ঘোষ গামারী নদী পর্যবেক্ষণ করেন এবং সে কথাও তুলে ধরেন। আলোচনার শেষ পর্বে গামারী নদী বাঁচাও এই আবেদন তাঁদের সামনে তুলে ধরেন। এই আলোচনার পরে গামারী নদী ও বাঘনকে নিয়ে দুটি ভিডিও প্রজেক্টরে দেখানো হয়। সবশেষে প্রশ্নোত্তর পর্ব চলে। সঠিক উত্তর দেওয়ার জন্য তিনজন ছাত্র-ছাত্রীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষক রীতম চ্যাটার্জি এই অনুষ্ঠানটির ভূয়সী প্রশংসা করেন।