২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও.....
#harrsnews #samikbhattacharji #BJPMLA #BJPNEWS
বিধায়কদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ নিয়েও সরব হন শমীক ভট্টাচার্য।।
তাঁর দাবি, কোনও কোনও বিজেপি বিধায়ক ফিতে নিয়ে ফ্ল্যাট মাপতে পর্যন্ত ছুটছেন। দলের জনপ্রতিনিধিদের এমন আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যাঁরা অন্যায় করছেন, তাঁদের নিজেদের আচরণ শুধরে নিতে হবে। তিনি মনে করিয়ে দেন, মুখ্যমন্ত্রী বলেছেন, ২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও তাতে বিশেষ কিছু যায় আসে না। তাই দলের স্বার্থ এবং ভাবমূর্তি রক্ষার ক্ষেত্রে প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা হবে না বিজেপি। শুধুমাত্র বিধায়ক নির্বাচিত হয়েছেন বলেই কেউ নিজের ইচ্ছামতো কাজ করতে পারবেন না বলে বার্তা দেন শমীক ভট্টাচার্য।
শমীক ভট্টাচার্যের বক্তব্য, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপির জনপ্রতিনিধিদের বিরুদ্ধে নানা অভিযোগ আসছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, দমদম থেকে নিউটাউন, বিভিন্ন জায়গা থেকেই অভিযোগ দলের কাছে পৌঁছচ্ছে বলে দাবি করেন তিনি। এই ধরনের অভিযোগকে হালকাভাবে নেওয়া হবে না বলেও দলীয় বিধায়কদের সতর্ক করেন বিজেপির রাজ্য সভাপতি। বিজেপির রাজ্য সভাপতি আরও বলেন, দলের কিছু বিধায়ক হয়তো মনে করছেন তাঁরা নিজেদের ব্যক্তিগত ক্ষমতায় নির্বাচিত হয়েছেন। এই ধারণা সম্পূর্ণ ভুল। তাঁদের জয়ের পিছনে দলের সংগঠন, কর্মীদের পরিশ্রম এবং বহু মানুষের ত্যাগ রয়েছে। তাই বিধায়কদের নিজেদের দায়িত্ব এবং দলের প্রতি দায়বদ্ধতার কথা মনে রাখতে হবে।
নিউটাউন কনভেনশন সেন্টারে "পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাঅভিযান ২০২৬" কর্মসূচিতে উপস্থিত হয়ে করা বার্তা দিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব।