Public App Logo
Jansamasya
News
पुलिस
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
बीजेपी
Gujarat
Congress
Modi
Delhi
Viral
मारपीट
Crime
Jharkhand
Dm
Up
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
उत्तरप्रदेश
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर
Uttarpradesh

বোলপুরে তানিয়া ভকত পেলেন ‘কন্যারত্ন’ সংবর্ধনা।। বোলপুর গার্লস স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী তানিয়া ভকত উশু মার্শাল আর্টে রাজ্য ও জাতীয় স্তরের প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করে বোলপুরের মুখ উজ্জ্বল করেছেন। তাঁর এই অসামান্য সাফল্যের জন্য কলকাতার ধনধান্যে অডিটরিয়ামে তাঁকে ‘কন্যারত্ন’ সংবর্ধনা প্রদান করা হয়। স্কুল গেম ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কন্যারত্নদের সম্মানিত করা হয়। বোলপুরের মকরমপুরের বাসিন্দা তানিয়া ভকত ছোটবেলা থেকেই মার্শাল আর্টের প্রতি আগ্রহী। কঠোর পরিশ্রম, অনুশীলন এবং পরিবারের অনুপ্রেরণায় তিনি ইতিমধ্যেই একাধিক পুরস্কার অর্জন করেছেন। তানিয়ার কথায়, আজকের এই সাফল্যের পেছনে তাঁর বাবা-মায়ের অনুপ্রেরণা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই সাফল্যের জন্য তিনি বাবা-মায়ের কাছে চিরকৃতজ্ঞ। তানিয়ার এই কৃতিত্বকে সম্মান জানিয়ে বেঙ্গল এক্স-সার্ভিসমেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও একটি ছোট্ট সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে তাঁকে উত্তরীয়, পুষ্পস্তবক ও মেডেল দিয়ে সম্মানিত করা হয়। তানিয়ার এই সাফল্যে গর্বিত বোলপুরবাসী। তাঁর আগামী দিনের পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক—এই শুভকামনা জানিয়েছেন সকলেই।।।

Vishnupur, Bankura | Aug 16, 2026