Public App Logo
চার দিন নয়, দশ দিন নয়—একটানা ৪ থেকে ৭ দিন জলের মধ্যেই বসবাস! মুর্শিদাবাদের বেলডাঙা থানার ফারাজি পাড়ার বাসিন্দা ১৭ বছর বয়সি ইকবাল শেখের এই অদ্ভুত জীবনযাত্রাকে কেন্দ্র করে বর্তমানে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে সে বাড়ি ছেড়ে বিভিন্ন পুকুরের জলেই দিন কাটাচ্ছে। জল থেকে ডাঙায় উঠলেই শরীরে তীব্র জ্বালাপোড়া ও অসহ্য যন্ত্রণা—এটাই এখন তার নিত্যদিনের সঙ্গী। চিকিৎসকদের মতে ইকবালের উন্নত মানের চিকিৎসার প্রয়োজন হলেও চরম আর্থিক অনটনের কারণে তা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে তাকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাধারণ মানুষ ও প্রশাসনের সাহায্যের আকুতি জানিয়েছেন এলাকাবাসী। সম্পূর্ণ প্রতিবেদনটি পড়তে এবং বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চোখ রাখুন BMG News Bangla-র পেজ হ্যাশট্যাগ: #BMGNewsBangla #Beldanga #MurshidabadNews #WestBengalNews #ViralNews #NewsUpdate #BanglaNews #HelpIqbal #LocalNews #TrendingNews - Barasat 1 News