
বৈজ্ঞানিক চা চাষ ও বাগান ব্যবস্থাপনা বিষয়ক ৩ দিনের আবাসিক প্রশিক্ষণ কর্মসূচি
#বিস্তারিত: Tea Research Association (TRA), নাগরাকাটা-এ শুরু হয়েছে ক্ষুদ্র চা চাষীদের জন্য “Training Programme on Scientific Tea Cultivation & Field Management for Small Tea Growers”।
🛑কোচবিহার জেলা ক্ষুদ্র চা চাষি সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক বলেন এই ৩ দিনের আবাসিক প্রশিক্ষণ কর্মসূচিতে কোচবিহার জেলা ক্ষুদ্র চা চাষী সমিতি (CDSTA)-এর ২৬ জন সদস্য অংশগ্রহণ করেছেন।
🛑#প্রশিক্ষণের_মূল_লক্ষ্য:—
• বৈজ্ঞানিক পদ্ধতিতে চা চাষ সম্পর্কে জ্ঞান বৃদ্ধি
• আধুনিক বাগান ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ
• চা গাছের পরিচর্যা ও উৎপাদনশীলতা বৃদ্ধি
• উন্নত মানের চা পাতা উৎপাদনের কৌশল সম্পর্কে ধারণা
• ক্ষুদ্র চা চাষীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি
🛑এই প্রশিক্ষণ কর্মসূচিতে Tea Board India-এর আর্থিক সহায়তা রয়েছে এবং প্রশিক্ষণটি Tea Research Association (TRA), নাগরাকাটা-এর মাধ্যমে পরিচালিত হচ্ছে।কোচবিহারের ক্ষুদ্র চা চাষীদের বৈজ্ঞানিক চা চাষে আরও দক্ষ ও সমৃদ্ধ করে তোলার লক্ষ্যে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
(আয়োজক - কোচবিহার জেলা ক্ষুদ্র চা চাষী সমিতি (CDSTA)চা চাষীর উন্নয়ন • উন্নত চা উৎপাদন • সমৃদ্ধ ভবিষ্যৎ)