
*উৎসশ্রী পোর্টালে Academic Section বিভ্রাটের অবসান, চূড়ান্ত নির্দেশিকা জারি করল বিকাশ ভবন*
*কলকাতা:* রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের জন্য বড় স্বস্তি। উৎসশ্রী পোর্টালে Academic Section নিয়ে দীর্ঘদিনের বিভ্রান্তি দূর করতে অবশেষে চূড়ান্ত নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দপ্তর।
*Memo No: 279, Date: 25/02/2026* - কমিশনার অফ স্কুল এডুকেশন, বিকাশ ভবনের তরফে জারি করা এই নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে কারা কোন সেকশনে থাকবেন।
বহু স্কুলে RLST/SSC-র মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের ভুলবশত Upper Primary এবং Physical/Work Education-এর শিক্ষকদের Normal Section দেখাচ্ছিল। এই ভুল সংশোধনের জন্যই এই উদ্যোগ।
*কারা করবেন আপডেট?*
এই আপডেটের দায়িত্ব শিক্ষকদের নয়, সম্পূর্ণ দায়িত্ব DDO এবং প্রধান শিক্ষক (HOI) দের।
তাঁদের যেতে হবে - *UTSASHREE PORTAL - Master Directory Management - Accept / Reject / View Employee Profile* এবং *iOSMS PORTAL - Update Employee Service Details* এ গিয়ে SSC Recommendation যাচাই করে আপডেট করতে হবে।
*৬ দফা নির্দেশ এক নজরে:*
*১. RLST/SSC শিক্ষকরা Normal Section-এ:* GO No. 1197-SE/S অনুযায়ী, যারা SSC বা RLST দিয়ে নিযুক্ত, তাঁরা সকলেই Normal Section (Class V-X) এর অন্তর্ভুক্ত হবেন।
*২. Physical/Work Education:* 1st SLST-তে নিযুক্ত Physical ও Work Education-এর শিক্ষকরা থাকবেন Upper Primary-র Sub-section এ।
*৩. ২০২৪-এর Upper Primary নিয়োগ:* ২০২৪ সাল থেকে স্পেশাল নিয়োগ প্রক্রিয়ায় যারা Upper Primary তে যোগ দিয়েছেন, তাঁরা Upper Primary Sub-section এই থাকবেন।
*৪. মাইনরিটি স্কুলের শিক্ষকরা:* খ্রিস্টান মাইনরিটি ও চ্যারিটেবল সংস্থার স্কুলে যারা SSC ছাড়া Class V-X পড়ান, তাঁরাও Normal Section-এ গণ্য হবেন।
*৫. দীর্ঘদিনের IX-X শিক্ষক:* যারা দীর্ঘদিন ধরে নবম-দশম শ্রেণীতে কর্মরত, তাঁদের জন্য কোনো পরিবর্তনের প্রয়োজন নেই।
*৬. HS লেভেল অপরিবর্তিত:* উচ্চ মাধ্যমিক স্তরের ক্ষেত্রে কোনো রকম পরিবর্তন হবে না।
শিক্ষা দপ্তরের তরফে DDO-দের কাছে আবেদন, Final Submission করার আগে যেন Accurate Classification নিশ্চিত করা হয়।