Public App Logo
হাইলাকান্দিতে ২৮, ২৯ ও ৩০ আগস্ট ত্রি-দিবসীয় নজরুলগীতি কর্মশালা এনএইচ নিউজ, হাইলাকান্দি: যুব-বিভাগ, শ্রীরামকৃষ্ণ সেবা সমিতির উদ্যোগে আগামী ২৮, ২৯ ও ৩০ আগস্ট আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে ত্রি-দিবসীয় নজরুলগীতি কর্মশালা। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মিউজিকোলজিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং আকাশবাণী ও দূরদর্শন কেন্দ্র, শিলচরের স্বীকৃতিপ্রাপ্ত নজরুলগীতি শিল্পী শ্রীমতী অনসূয়া মজুমদার। অভিজ্ঞ সঙ্গীত শিক্ষিকা ও শিল্পী অনসূয়া মজুমদার বরাক উপত্যকার প্রতিষ্ঠিত শিল্পীদের মধ্যে অন্যতম। তাঁর অভিজ্ঞতা ও সাঙ্গীতিক পাঠদান কর্মশালার প্রশিক্ষণার্থীদের বিশেষভাবে সমৃদ্ধ করবে বলে আশাবাদী আয়োজকরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মশালায় শুধু নজরুলগীতির বিষয়বোধ, শুদ্ধ উচ্চারণ, গায়কী ও সামগ্রিক উপস্থাপনশৈলী নিয়েই নয়, বরং কণ্ঠ তৈরির প্রাথমিক প্রক্রিয়া এবং নিয়মিত রেওয়াজের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়েও প্রশিক্ষণ দেওয়া হবে। যুব-বিভাগ আয়োজিত এই কর্মশালায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। ইতিমধ্যেই শুরু হয়েছে নাম নথিভুক্তির প্রক্রিয়া। আগ্রহী ব্যক্তিরা বিস্তারিত জানতে ও নাম নথিভুক্ত করতে যোগাযোগ করতে পারেন— ৭৩৯৯৫৬৪৪১৪ অথবা ৭৬৩৭৯৫১৩০৭ নম্বরে। হাইলাকান্দির সঙ্গীতপ্রেমী ও নজরুলগীতি অনুরাগীদের জন্য এই কর্মশালা বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে বলেই মনে করছেন আয়োজকরা। - Hailakandi News