Public App Logo
Profile Picture

মুহূর্ত এক্সপ্রেস

@newsudaipur2019
68271Followers
48Following
এবারের দুর্গাপূজায় প্রিয় সাথীদের জন্য কাপড় কিনুন, আহ্বান মন্ত্রী বিকাশ দেববর্মার
সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছেছে ঘরে, মোদি সরকারের আমলের সুযোগ-সুবিধার কথা জানালেন উপজাতি উপভোক্তা
লোনের কিস্তির টাকা আনতে গিয়ে খোপের মুখে কিস্তিওয়ালা! অল্পের জন্য প্রাণে  রক্ষা
উত্তর-পূর্ব ভারতের বৃহৎ দীপাবলি উৎসব, প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রীর বৈঠক
মাতাবাড়ির ঐতিহ্য ও ধর্মীয় গুরুত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে দীপাবলি উৎসবকে আরও সুশৃঙ্খল ও আকর্ষণীয় করে তুলতে প্রশাসনের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি
রাধাকৃষ্ণ জুয়েলারীর 'শারদীয়া স্বর্ণ বাহার ২০২৬'
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাধাকৃষ্ণ জুয়েলারী নিয়ে এসেছে বিশেষ উৎসবকালীন আয়োজন 'শারদীয়া স্বর্ণ বাহার ২০২৬'। আগামী ২ অক্টোবর থেকে ১৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত রাধাকৃষ্ণ জুয়েলারীর প্রত্যেকটি শোরুমে এই বিশেষ অফার চলবে। এই অফারে সোনার গয়না কেনাকাটায় প্রতি গ্রামে ৭২৫ টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে ৯০ শতাংশ ছাড় এবং রূপার গয়নার মজুরি ও গ্রহরত্নের মূল্যে ১৫ শতাংশ ছাড় পাবেন গ্রাহকরা।
এছাড়াও পুরনো সোনা ও হীরের গয়নায় থাকছে ১০০ শতাংশ এক্সচেঞ্জ ভ্যালু। অফার চলাকালীন প্রত্যেক কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার।এবারের 'শারদীয়া স্বর্ণ বাহার'-এর বিশেষ আকর্ষণ মেগা লাকি ড্র, যেখানে গ্রাহকদের জন্য রয়েছে মোট ২৯টি মাইক্রোওভেন জিতে নেওয়ার সুযোগ। শর্তাবলী প্রযোজ্য।
এই উৎসবের মরসুমে গ্রাহকরা আধুনিক ও রুচিশীল ৯KT, ১৪KT এবং ১৮KT গোল্ড ও ডায়মন্ড জুয়েলারির এক্সক্লুসিভ কালেকশনের পাশাপাশি ঐতিহ্যবাহী ২২KT গোল্ড জুয়েলারির আকর্ষণীয় সম্ভারও দেখতে পারবেন। বিভিন্ন স্টাইল, উপলক্ষ ও পছন্দ অনুযায়ী এই কালেকশনে রয়েছে নানান ডিজাইনের বিস্তৃত সম্ভার। ৬২ বছরেরও বেশি সময়ের ঐতিহ্য, বিশ্বাস ও উৎকর্ষের উত্তরাধিকার নিয়ে রাধাকৃষ্ণ জুয়েলারী প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্রাহকদের সঙ্গে এগিয়ে চলেছে এবং অসংখ্য উৎসব, ঐতিহ্য ও স্মরণীয় মুহূর্তের অংশ হয়ে উঠেছে। এই দীর্ঘস্থায়ী ঐতিহ্যই গুণমান, কারুকার্য এবং গ্রাহক সন্তুষ্টির প্রতি ব্র্যান্ডের অঙ্গীকারকে প্রতিনিয়ত আরও দৃঢ় ও অনুপ্রাণিত করে চলেছে। গুণমান ও গ্রাহকের আস্থার যাত্রায় আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে Radhakrishna Jewellery Retail Private Limited একটি ISO 9001:2015 Certified Company এবং IAGES Accredited Partner। এই স্বীকৃতি গুণমানের মানদণ্ড, পেশাদার পরিষেবা এবং গ্রাহকসেবার প্রতি প্রতিষ্ঠানের ধারাবাহিক অঙ্গীকারকে প্রতিফলিত করে। রাধাকৃষ্ণ জুয়েলারীর উষাবাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনীয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল শোরুমে এই বিশেষ অফারের সুবিধা পাওয়া যাবে। শারদীয়ার উৎসবকে আরও আনন্দময় করে তুলতে রাধাকৃষ্ণ জুয়েলারীর পক্ষ থেকে সকলকে এই বিশেষ আয়োজনে সাদর আমন্ত্রণ রইল।
প্রেস রিলিজ

গোল্ডেন রান – সিটি ম্যারাথন ২০২৬-এ ৫,০০০-এরও বেশি অংশগ্রহণকারী — ফিটনেস, সুস্থতা, সম্প্রীতি ও ত্রিপুরার ক্রীড়া-চেতনার উদযাপন

আগরতলা, ২০ সেপ্টেম্বর ২০২৬:
স্বর্ণকমল জুয়েলার্সের উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হল ‘গোল্ডেন রান – সিটি ম্যারাথন ২০২৬’-এর তৃতীয় সংস্করণ। ত্রিপুরা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫,০০০-এরও বেশি উৎসাহী অংশগ্রহণকারী এই ৬ কিলোমিটারের ফান রানে অংশগ্রহণ করেন। স্বাস্থ্য, ফিটনেস, সামাজিক সম্প্রীতি এবং ক্রীড়ার প্রতি মানুষের আগ্রহকে উৎসাহিত করার লক্ষ্যেই এই বিশেষ আয়োজন।

৬ কিলোমিটারের এই ফান রানে ত্রিপুরার বিভিন্ন জেলা ও শহরের পাশাপাশি অসম, পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন রাজ্য থেকেও অংশগ্রহণকারীরা যোগ দেন। এমনকি দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্য থেকেও অংশগ্রহণকারীরা এবারের গোল্ডেন রানে অংশ নেন।

অনুষ্ঠানের দিন প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালেও অংশগ্রহণকারীদের উৎসাহ ও উদ্দীপনায় তার কোনও প্রভাব পড়েনি। ভোর থেকেই হাজার হাজার মানুষ অনুষ্ঠানে উপস্থিত হন এবং বৃষ্টিকে উপেক্ষা করে সফলভাবে রান সম্পন্ন করেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ এবারের গোল্ডেন রানকে আরও স্মরণীয় করে তুলেছে।

রানটি শুরু হয় উমাকান্ত একাডেমি গ্রাউন্ড থেকে এবং শেষ হয় অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে। রানটি পুরুষ, মহিলা এবং সিনিয়র—এই তিনটি বিভাগে আয়োজন করা হয়। এর ফলে বিভিন্ন বয়সের মানুষ একই মঞ্চে অংশগ্রহণ করে ফিটনেস ও সক্রিয় জীবনযাপনের বার্তা ছড়িয়ে দেওয়ার সুযোগ পান।

অনুষ্ঠানটির বিচার ও ক্রীড়া-সংক্রান্ত পরিচালনা ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে সম্পন্ন হয়। এর ফলে গোল্ডেন রান একটি সুসংগঠিত ও স্বীকৃত ক্রীড়া-আয়োজন হিসেবে আরও একটি গুরুত্বপূর্ণ মাত্রা লাভ করে।

অংশগ্রহণকারীদের নিরাপত্তা এবং অনুষ্ঠানের সুষ্ঠু পরিচালনার জন্য আয়োজকদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। মেডিক্যাল সাপোর্ট, অ্যাম্বুলেন্স, পানীয় জল ও হাইড্রেশন সুবিধা, রুট ম্যানেজমেন্ট সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাও রাখা হয়েছিল।

বিশেষ করে ত্রিপুরার যুবসমাজের মধ্যে গোল্ডেন রানকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। হাজার হাজার তরুণ-তরুণীর অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত ফিটনেস ও কমিউনিটি সেলিব্রেশনে। ত্রিপুরার পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্য থেকে অংশগ্রহণকারীদের উপস্থিতি গোল্ডেন রানকে ধীরে ধীরে এই অঞ্চলের একটি উল্লেখযোগ্য কমিউনিটি স্পোর্টিং ইভেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করছে।

রান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর স্বর্ণকমল জুয়েলার্সের প্রতিষ্ঠাতা শ্রী গোপাল চন্দ্র নাগ অনুষ্ঠানের ক্রমবর্ধমান সাড়া নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন,

“প্রতি বছর গোল্ডেন রান আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং প্রত্যেক সংস্করণের সঙ্গে এই ইভেন্টের পরিধি ও মানুষের অংশগ্রহণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র একটি দৌড়ের অনুষ্ঠান করা নয়, বরং আরও বেশি সংখ্যক মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মকে স্বাস্থ্যকর ও সক্রিয় জীবনযাপনের প্রতি উৎসাহিত করা। এবারের অংশগ্রহণ আমাদের সত্যিই উৎসাহিত করেছে। প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও হাজার হাজার মানুষ যে উৎসাহের সঙ্গে এই রানে অংশ নিয়েছেন এবং রান সম্পূর্ণ করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা আগামী বছরগুলিতে গোল্ডেন রানকে আরও বড় ও আরও সুন্দর করে তুলতে চাই এবং আমাদের সমাজে স্বাস্থ্য ও ফিটনেসের একটি ইতিবাচক সংস্কৃতি গড়ে তুলতে এই উদ্যোগ অব্যাহত রাখব।”

স্বর্ণকমল জুয়েলার্সের উদ্যোগে আয়োজিত গোল্ডেন রান – সিটি ম্যারাথন শুধুমাত্র একটি ক্রীড়া অনুষ্ঠান নয়; এটি ফিটনেস, ইতিবাচক মানসিকতা, সামাজিক সম্প্রীতি, একসঙ্গে এগিয়ে চলা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা বহনকারী একটি কমিউনিটি উদ্যোগ।

প্রতিটি সংস্করণের সঙ্গে গোল্ডেন রানকে আরও বিস্তৃত করার লক্ষ্যে কাজ করছে স্বর্ণকমল জুয়েলার্স। আগামী দিনে আরও বেশি শহর, রাজ্য ও মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে এই অনুষ্ঠানকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে আয়োজকদের। এর মাধ্যমে আগরতলাকে একটি ক্রমবর্ধমান কমিউনিটি স্পোর্টিং হাব হিসেবে আরও শক্তিশালী করে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেছে স্বর্ণকমল জুয়েলার্স।

গোল্ডেন রান – সিটি ম্যারাথন ২০২৬-কে সফল করে তোলার জন্য সকল অংশগ্রহণকারী, স্বেচ্ছাসেবক, স্পনসর, পার্টনার, ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন, মেডিক্যাল টিম, প্রশাসন, পুলিশ ও ট্রাফিক বিভাগ, ইভেন্ট পার্টনার এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে স্বর্ণকমল জুয়েলার্স।
মনশ্রীর চিকিৎসার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ‌   সংবাদ মাধ্যমের খবরের ভিত্তিতে তদন্ত করা হবে। জানালেন  জেলা শাসক।
অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত থেকে মোস্ট ট্রাস্টেড অ্যাস্ট্রোলোজার এর অ্যাওয়ার্ড পেলেন ত্রিপুরার যুবক প্রীতম নাথ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজ হাতে প্রীতম নাথকে সসম্মানে পুরস্কার তুলে দিয়েছেন।
একটি জাতীয় স্তরের মঞ্চে ত্রিপুরার ধর্মনগরের যুবক প্রীতম নিজেকে তুলে ধরল। শুধু ত্রিপুরা নয় গোটা উত্তর পূর্বাঞ্চল সহ গোটা বাংলার প্রথম এবং একমাত্র যুবক প্রীতম যাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
ধর্মনগরের একটি ছোট্ট গ্রামে বড় হয়ে ওঠা ছেলেটা আজ জাতীয় স্তরে ত্রিপুরার নাম উজ্জ্বল করলো। 
বিগত বছর কয়েক আগে সনি টিভি আয়োজিত বিখ্যাত রিয়ালিটি শো ইন্ডিয়া গট ট্যালেন্টে সবথেকে ভাইরাল ম্যাজিক উপহার দিয়েছিল ত্রিপুরার ধর্মনগর এর এই ছেলে।। 
তখন থেকে এখন পর্যন্ত সফরটা ছিল আরো কঠিন।
বর্তমানে প্রীতম নাথ ত্রিপুরার সবথেকে বড় এবং জনপ্রিয় ম্যাজিশিয়ান, মেন্টালিস্ট, কাপল থেরাপিস্ট ও অ্যাস্ট্রোলোজার। তাছাড়া তিনি গ্লোবাল ইউনিভার্সিটি অফ মেন্টালিসম এর এসিস্ট্যান্ট প্রফেসার। 
ধর্মনগর ডিগ্রী কলেজের ইংরেজি বিষয়ের প্রাক্তন গেস্ট লেকচারার ছিলেন তিনি। বর্তমানে জ্যোতিষ শাস্ত্রে ডিগ্রী অর্জন করে ত্রিপুরাসহ পশ্চিমবঙ্গের বেশ খ্যাতনামা ব্যক্তিদের জীবন পরিবর্তন করে সঠিক দ্বিধা দেখিয়েছেন তিনি।
পশ্চিমবঙ্গের বেশ কিছু প্রথম সারীর রাজনৈতিক নেতৃত্বদের এবং জাতীয় ও আন্তর্জাতিক স্তরের ব্যবসায়ীদের ব্যক্তিগত অ্যাস্ট্রোলজার এই ত্রিপুরার ছেলে প্রীতম নাথ।
তাছাড়া ত্রিপুরার প্রথম স্তরের বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিসহ পুজিপতি ব্যবসায়ীরা প্রীতম নাথের কনসালটেশনের পর সফলতার শিকরে পৌঁছেছেন।
সেই প্রীতম নাথই আজকে এক জাতীয় স্তরের মঞ্চে দাঁড়িয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত থেকে ব্যক্তিগতভাবে "মোস্ট ট্রাস্টেড অ্যাস্ট্রোলজার "এর সম্মান গ্রহণ করলেন।
বর্তমানে এস্ট্রলজির নামে বিভিন্ন জায়গায় যে লোক ঠকানোর কাজ চলছে তাকে পেছনে রেখে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে এই ত্রিপুরার ছেলে। বর্তমানে প্রীতম নাথ ত্রিপুরা কলকাতা দুই জায়গাতেই কনসাল্টেশন করে যাচ্ছেন। 
আপনার যেকোনো সমস্যা নিয়ে কথা বলতে অনলাইন কিংবা অফলাইন এপয়েন্টমেন্ট বুক করতে পারেন।
ফোন করে এখনই আপনার আসন বুক করুন।
ভিসি নির্বাচন এর দিন মহারানী ওয়ারেং  বাড়ি  গুলি  কাণ্ডে মধ্যরাতে  বিশালগড় রঘুনাথ পুর  এলাকা থেকে গ্রেপ্তার দুই  অভিযুক্ত।অতিরিক্ত পুলিশ সুপার  রাজীব সূত্রধর এর বক্তব্য।
পৌরনিগম নির্বাচন , নগর পঞ্চায়েত নির্বাচন বৈঠক শেষে প্রদেশ বিজেপির সভাপতি বিধায়ক অভিষেক দেবরায়ের প্রতিক্রিয়া
সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রতন সাহার বক্তব্য
উদয়পুরের সৌন্দর্যায়ন ও পরিকাঠামো উন্নয়নে একাধিক প্রকল্প, সামনে এল অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়ের পরিকল্পনা...
Pranajit Singha Roy
গতকাল জিবিপি হাসপাতালে চিকিৎসককে ঘিরে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে সরব রেসিডেন্ট ডাক্তাররা।
ঘটনার প্রতিবাদ জানিয়ে জিবিপি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ ও নিরাপত্তার দাবি জানালেন রেসিডেন্ট ডাক্তাররা।
অভিনেতা দেব কে এক ঝলক দেখেই চোখে জল, আবেগে আপ্লুত দেবের অগণিত সিনেমাপ্রেমী ভক্তরা। প্রিয় তারকাকে সামনে পাওয়ার সেই মুহূর্ত যেন আবেগ আর ভালোবাসায় ভরে উঠল!
বাইকের নম্বর মনে নেই’—যুবকের জবাবের পর এক পুলিশ অফিসারের  কথা শুনে প্রশ্ন নানান প্রশ্ন !
অভিনেতা দেব কে দেখার আনন্দের মাঝেই আক্ষেপ, প্রিয় নায়কের সঙ্গে একটি ছবি তুলতে পারলেন না ভক্ত—কান্নায় ভেঙে পড়লেন
<nis:link nis:type=tag nis:id=breakingnews nis:value=BreakingNews nis:enabled=true nis:link/>
হাফপ্যান্ট পরা বয়স থেকে আপনার সিনেমা দেখে আসছি”—ভক্তের ভালোবাসায় মুগ্ধ দেব, দিলেন আবেগঘন উত্তর
১৪ তম মৃত্যুবার্ষিকী
দিলীপ শীল 
ঠিকানা- চড়িলাম মধ্যপাড়া সিপাহী জলা ত্রিপুরা
পুলিশ প্রশাসনকে মাত্র ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়ে মহারানী ওয়ারেংবাড়ীতে অবশেষে অবরোধ প্রত্যাহার
মহারানী ওয়ারেংবাড়ীতে এখনো পরিস্থিতি সামাল হয়নি...
আসামি গ্রেপ্তারের দাবিতে রাতে আবারো উ ত্ত প্ত মহারানী!১৬৩ ধারা জারি থাকা সত্ত্বেও পুলিশের সঙ্গে ব্যাপক দস্তা দস্তি তিপ্রা মথা কর্মী সমর্থকদের
পুলিশের সাথে দস্তা দস্তি মহারানী ওয়ারেনবাড়ি এলাকায়
<nis:link nis:type=tag nis:id=breakingnews nis:value=BreakingNews nis:enabled=true nis:link/> 
আগামী ৩ অক্টোবর পুনঃভোট ঘোষণা করল ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের গ্রেপ্তারের দাবিতে উদয়পুরে কংগ্রেসের প্রতিবাদ