Public App Logo
Profile Picture

রহস্য কথা

@usr0201943
438Followers
0Following
মহারানী ওয়ারেঙবাড়ী এলাকায় গুলি কাণ্ডে ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ!
কলকাতা অনুব্রতকে বাঘের বাচ্ছা থেকে বিড়ালের বাচ্ছা বানিয়ে দিল তিন যুবক!
মহারানী ওয়ারেঙ বাড়ী পুলিশের সাথে তর্ক বিতর্ক ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ল বিধায়ক রঞ্জিত দেববর্মা ও মথা কর্মীরা!
BNS ১৬৩ ধারা জারী নিয়ে জেলাশাসকের প্রতিক্রিয়া!
অমরপুর ও মাতাবাড়ী ব্লকের এডিসি এলাকায় BNS ১৬৩ জারী!
তিপ্রা মথা আহতদের গোমতী জেলা হাসপাতালে খোঁজ নিল বিরুধী দলনেতা!
Sir প্রসঙ্গ নিয়ে উদয়পুর গোমতী জেলা বিজেপি পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন!
Video 7
রাস্তায় অগ্নি সংযোগ, চলছে অবরোধ! ঘটনা উদয়পুর অমরপুর সড়কের মহারানী ওয়ারেঙ বাড়ী এলাকায়!
রাজনৈতিক ষড়যন্ত্র! মহারানী ওয়ারেঙ বাড়ি গুলি ঘটনায় বিজেপিকে বদনাম করার চেষ্টা বিরোধীদের বলেন প্রদেশ সভাপতি!
উদয়পুর অমরপুর সড়ক অবরোধ তিপ্রা মথা কর্মীদের!
গোমতী জেলার উদয়পুর মহারানীতে রাজনৈতিক উত্তেজনা, গুলি, ইট বৃষ্টি লাঠিচার্জ, আহত পুলিশ সুপার সহ সেক্টর অফিসার! হাসপাতালে ছুটে গেল রাজ্য পুলিশের উদ্যতন আধিকারিক!
মহারানী গামারিয়া আক্রান্ত হল সেক্টর অফিসার!
দীর্ঘ ৩ ঘন্টা চেষ্টা পর গুলি বের করতে না পেরে চিকিৎসকরা গোমতী জেলা হাসপাতালের ওটি থেকে বের করে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে খচিন্দ্র রিয়াং কে!
Video 14
জেলা পুলিশ সুপার রক্তাক্ত হয়ে গোমতী জেলা হাসপাতাল চিকিৎসাধীন!
🚨 অপরাধীদের গ্রেপ্তার না করা পর্যন্ত অবরোধ চলবে!
উদয়পুর–অমরপুর সড়ক অবরোধ অব্যাহত রাখার হুঁশিয়ারি প্রাক্তন ইএম ডলি রিয়াংয়ের
পোয়াং বাড়ি এডিসি ভিলেজের নিজ চন্দ্রপাড়া ও ভানু পাড়া এলাকায় তিপ্রা মথা পার্টি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ, নির্দল প্রার্থীর নাম ব্যবহার করে বিজেপি সমর্থকরা হামলা চালান। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। SDPO অমরপুর সহ চেলাগাং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে
আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে শিলা ছড়ি এডিসি ভিলেজে জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থীর সমর্থনে শিলা ছড়ি এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল, প্রদেশ কংগ্রেস সম্পাদক কমল দেওয়ান, ওবিসি ডিপার্টমেন্টের সহ-সভাপতি প্রল্লাদ ঘোষ, যুব নেতা আনোয়ার হোসেন।
গোমতী জেলা হাসপাতালে চিকিৎসকদের অসাধ্য সাধন, ব্ল্যাক ক্রেইটের ছোবল থেকে প্রাণ বাঁচল গণ্ডাছড়ার যুবকের
উদয়পুর: গণ্ডাছড়ার নারিকেল বাগান এলাকার বাসিন্দা পত্যজয় চাকমার কাছে গত বৃহস্পতিবার ভোরটি নিয়ে এসেছিল চরম বিপদ। ভোর পাঁচটা নাগাদ নিজের বাড়িতেই তাকে একটি অত্যন্ত বিষধর 'ব্ল্যাক ক্রেইট' সাপ কামড় দেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গণ্ডাছড়া হাসপাতাল থেকে তাকে দ্রুত উদয়পুরের গোমতী জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুপুর বারোটা নাগাদ সেখানে পৌঁছানোর পর চিকিৎসকদের তৎপরতায় কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন ওই যুবক। আজ সম্পূর্ণ সুস্থ অবস্থায় তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।

গোমতী জেলা হাসপাতালের চিকিৎসক ডাক্তার এন সি দাসের নেতৃত্বে শুরু হয় এই অদম্য লড়াই। ডক্টর দাস জানিয়েছেন, হাসপাতালে আনার পর রোগীর অবস্থা ছিল অত্যন্ত সংকটজনক। সাপের বিষ ততক্ষণে সারা শরীরে মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছিল, রোগী নিজের চোখ বা মুখ খুলতে পারছিলেন না এবং তাঁর প্রচণ্ড শ্বাসকষ্টের পাশাপাশি মুখ দিয়ে গ্যাঁজলা বের হচ্ছিল। শরীরে অক্সিজেনের মাত্রাও ছিল অনেক কম। কালক্ষেপণ না করে দ্রুত অ্যান্টি-স্নেক ভেনাম প্রয়োগ শুরু করা হয়। প্রথম কুড়িটি ভেনাম দেওয়ার পর রোগীর অবস্থার ধীরে ধীরে উন্নতি হতে শুরু করে। মোট ত্রিশ ভায়াল অ্যান্টি-স্নেক ভেনাম এবং ক্যালসিয়াম গ্লুকোনেট ইনজেকশন প্রয়োগের পর বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তাঁর শ্বাসকষ্ট ও মুখ দিয়ে গ্যাঁজলা বের হওয়া পুরোপুরি বন্ধ হয়ে যায়।
এই অসাধ্য সাধনের পেছনে হাসপাতালের সম্পূর্ণ মেডিকেল টিমের এক অনবদ্য দলগত প্রচেষ্টা রয়েছে বলে জানিয়েছেন ডক্টর এন সি দাস। তিনি জানান, ইমার্জেন্সিতে রোগীকে প্রথম রিসিভ করেন ডক্টর প্রসেনজিৎ দাস, এবং সেই চরম উৎকণ্ঠার মুহূর্তে তৎপরতার সাথে দায়িত্ব পালন করেন সিস্টার বুল্টি। এরপর রোগীকে আইসিইউ-তে স্থানান্তর করা হলে সেখানে ইনচার্জ শিপ্রা দিদিমণি এবং মীরা দিদি রোগীর সার্বক্ষণিক সেবায় আন্তরিকভাবে নিয়োজিত ছিলেন। পাশাপাশি, পিজিটি ডক্টর শুভরাজ চৌধুরী পুরোটা সময় ধরে এই চিকিৎসায় সর্বাত্মকভাবে সহায়তা করেছেন।
এই জটিল চিকিৎসায় আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ (এজিএমসি)-এর প্রফেসর ডক্টর অরুণাভ দাসগুপ্তের ভূমিকাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি টেলিফোনের মাধ্যমে গোমতী জেলা হাসপাতালের চিকিৎসকদের প্রতিনিয়ত সঠিক দিকনির্দেশনা দিয়ে সাহায্য করেছেন।
তবে চিকিৎসকদের এই অসামান্য সাফল্যের পেছনে রোগীর পরিবারের সচেতনতাও একটি বড় ভূমিকা পালন করেছে। এই চরম বিপদের মুহূর্তে কুসংস্কারের বশবর্তী না হয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। মৃদুভাষী হলেও পত্যজয়ের ছেলে সনাতন চাকমা জানান, সাপে কামড় দেওয়ার পর তাঁরা কোনো ওঝার কাছে না গিয়ে সোজা গণ্ডাছড়া হাসপাতালে ছুটে যান। হাসপাতালের চিকিৎসার উপর আস্থা রেখে গেছেন। হাসপাতালের পরিষেবা এবং চিকিৎসকদের আন্তরিকতায় তাঁরা অত্যন্ত খুশি। পত্যজয়ের সঙ্গে হাসপাতালে আসা তাঁর আত্মীয় দেবজয় চাকমা জানান, এই দীর্ঘ ও জটিল চিকিৎসাটি তাঁরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়েছেন। ব্ল্যাক ক্রেইট সাপের বিষ অত্যন্ত মারাত্মক হওয়া সত্ত্বেও সঠিক সময়ের চিকিৎসায় আজ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন পত্যজয়। সম্পূর্ণ সুস্থ পত্যজয়কে নিয়ে এখন তাঁদের শুধুই বাড়ি ফেরার আনন্দময় প্রস্তুতি।
পুলিশের গাড়ি চেকিং এর মাধ্যমে সন্দেহভাজন একটি গাড়ি থেকে গাজা উদ্ধার করতে সক্ষম হয় পশ্চিম থানা পুলিশ! যার বাজার মূল্য আনুমানিক 96 লক্ষ টাকা! ঘটনাটি ঘটে আগরতলা শহর লেক চৌমনী সংলগ্ন! এ বিষয়ে বিস্তারিত বলেন পশ্চিম থানার ওসি সনজিৎ সেন!
আসন্ন শারদ উৎসবকে সামনে রেখে মহারাজগঞ্জ বাজার ব্যবসায়ীদের নিয়ে ট্রাফিক দপ্তরের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। মূলত মহারাজগঞ্জ বাজারে প্রায় সময় দেখা যায় ছোট-বড় মাঝারি গাড়ি সহ বিভিন্ন যানবাহন জ্যামে আটকে থাকে। পাশাপাশি ট্রাফিক বিধি লংঘন করা হয়। এই সমস্ত বিষয়গুলো নিয়ে বৈঠকের আয়োজন বলে জানান ট্রাফিক এসপি কান্তা জাহাঙ্গীর।
ধলাই নদী গতিপথ পরিবর্তনের ফলে বিপাকে পড়েছে গারদটিলা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। কারণ প্ল্যান্ট থেকে নদী দূরে সরে যাওয়ায় ড্রেন করে ইন্টেক ওয়েল -এ জল আনতে হচ্ছে। কিন্তু প্রায় পঞ্চাশ মিটার দূরে চলে গেছে নদী। যার ফলে জল আনতে প্রচন্ড সমস্যা হচ্ছে। এদিকে মাইকযোগে প্রচার করা হয়েছে যে আগামী কিছুদিন জল সরবরাহ করা যাবেনা। মানুষের পানীয় জলের জন্য হাহাকার অবস্থা শহরে। এই অবস্থায় বিকল্প কি চিন্তা রয়েছে দপ্তরের তাই দেখার।
উদয়পুর টেপানিয়াতে উদ্ধার বিশালাকার অজগর সাপ!
টহলদারির মাধ্যমে ১৮ কেজি গাঁজাসহ দুইজন যুবককে গ্রেফতার করে পূর্ব থানার পুলিশ ঘটনাটি কলেজ টিলা লেইকের পাড়! এ বিষয়ে বিস্তারিত বলেন পূর্ব থানার ওসি কৃষ্ণ ধন সরকার!